জগন্নাথপুর প্রতিনিধি

২৮ অক্টোবর, ২০২৩ ২২:৩৪

জগন্নাথপুরে আওয়ামী লীগের একাংশের হরতালবিরোধী মিছিল

আগামীকাল রোববার সারাদেশে বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে মিছিল করেছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের একাংশ।

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সাড়ে ৬টায় পৌরশহরে মুক্তিযোদ্ধা মোড় এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় পৌর পয়েন্টে এক প্রতিবাদসভায় মিছিল হয়।

উপজেলা আওয়ামী লীগের একাংশের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছালিক আহমদ পীরের পরিচালনায় এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, সাবেক প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া প্রমুখ।

তবে উপজেলা আওয়ামী লীগের অপর পক্ষের নেতাকর্মীদের রাজপথে দেখা যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত