২৯ অক্টোবর, ২০২৩ ১৭:৪০
বিএনপি-জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে মিছিল ও শান্তি সমাবেশ করেছে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।
রোববার দুপুর ১২টায় উপজেলা সদরের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হিজল বাড়ি থেকে বের হয়ে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে মান্নান চত্বরে এসে শেষ হয়। পরে এখানেই শান্তি সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।
শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু। উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সেলিম রেজার পরিচালনায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন জয়কলস ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল বাছিত সুজন, তেরাব আলী, মাওলানা আবদুল কাইয়ুম, শাহিনুর রহমান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবির, গোলাম মোস্তফা, পাথারিয়া ইউপি চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুক পারভেজ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফয়জুল করিম, কোষাধ্যক্ষ রুকনুজ্জামান রুকন, উপ-দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, জয়কলস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জুবেল আহমদ, পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক খান, দরগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির উদ্দিন, সাধারণ সম্পাদক আবু খালেদ চৌধুরী রুবেল, পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক লালন মিয়াসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
আপনার মন্তব্য