২৯ অক্টোবর, ২০২৩ ১৮:০৫
বিএনপির ডাকা হরতাল ওসমানীনগরে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে।
রোববার (২৯ অক্টোবর) হরতাল চলাকালে উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সহিংসতা এড়াতে সর্বত্র ছিল পুলিশের সতর্ক প্রহরা।
২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশস্থল থেকে ঘোষিত দিনব্যাপি হরতাল চলাকালে উপজেলার সড়ক মহাসড়কে বিএনপির কোন নেতা কর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
হরতালে আন্তঃউপজেলা সড়কগুলোতে যান চলাচল করতে দেখা গেলেও সিলেট-ঢাকা মহাসড়কে চলাচল করেনি দূরপাল্লার বাস।
ওসমানীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুল আমিন জানান, হরতালে বিশৃঙ্খলা এড়াতে উপজেলার গুরুত্ব পূর্ণ স্থান গুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
হরতাল চলাকালে কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।
আপনার মন্তব্য