তাহিরপুর প্রতিনিধি

০৩ নভেম্বর, ২০২৩ ০৯:১১

তাহিরপুরে অভিভাবকদের অবহিতকরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নতুন কারিকুলাম বাস্তবায়ন প্রসঙ্গে অভিভাবকদের অবহিতকরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠানের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা।

বিশেষ অতিথির বক্তব্য দেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, যুবলীগ নেতা আবুল কাশেম প্রমুখ।

পরে কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত