সুনামগঞ্জ প্রতিনিধি

০৪ নভেম্বর, ২০২৩ ১৯:২১

সুনামগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত

পুলিশ জনতা ঐক্য করি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি, এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে।

শনিবার বিকেলে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়, এর পূর্বে সুনামগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গন থেকে একটি র‌্যালী বের করা হয় র‌্যালিটি শহরের আলফাত উদ্দিন স্কয়ার রোড এলাকা হয়ে মিলনাতনে গিয়ে মিলিত হয়।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. এহসান শাহের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার শুভাষীশ ধর’এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত,  সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, সদর উপজেলা পুলিশিং কমিউিনিটির সভাপতি নুরুল রব চৌধুরী প্রমুখ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, পুলিশ জনগনের বন্ধু হিসেবে কাজ করে যাচ্ছে, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে দেশের সকল জনগণ পুলিশের ভূমিকায় কাজ করে যাচ্ছে, দেশের অপরাধ নির্মূলে কমিউনিটি পুলিশিং অনেক গুরুত্বভাবে কাজ করে যাচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে, সেজন্য আমাদের পুলিশকে আন্তরিকভাবে সবার সহযোগিতা করতে হবে।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. এহসান শাহ বলেন, আমরা জনগণের প্রতি কৃতজ্ঞ, কারণ অপরাধ সংঘটের ৯০ থেকে ৯৫ শতাংশ খবর আসে সাধারণ জনগণের মধ্য দিয়েই, তাই পুলিশ জনগণের বন্ধু। এই কমিউনিটি পুলিশিংকে আমাদের স্মার্ট করতে হবে এবং সেটি আপনাদের সহযোগিতায় সেজন্য আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই।  

আলোচনা সভার শুরুতে কোরআন ও গীতা পাঠ করেন, কনস্টেবল আশরাফুল ইসলাম ও চৌতি রাণী দাস। এছাড়া সভায় শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং ডে’র সদস্য পুরস্কার পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ও শ্রেষ্ঠ অফিসারের পুরস্কার পেয়েছেন এসআই আনোয়ার হোসেন।

আপনার মন্তব্য

আলোচিত