০৬ নভেম্বর, ২০২৩ ১৯:৪৫
প্রতীকি ছবি
মৌলভীবাজারের বড়লেখায় যুক্তরাজ্য প্রবাসী ফয়জুর রহমান ওরফে ফাইজ মো. রহমানের (৬৬) ওপর হামলার ঘটনার মামলায় প্রধান আসামি খায়রুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে পিবিআই।
গ্রেপ্তার খাইরুল ইসলাম বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের রসগ্রাম গ্রামের হবিব আলীর ছেলে।
গত রোববার (৫ নভেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গত ৫ আগস্ট ভোরবেলা নিজ বাসার প্রাঙ্গণে দুর্বৃত্তের হামলার শিকার হন যুক্তরাজ্য প্রবাসী ফয়জুর রহমান। এ ঘটনায় আদালতের আদেশে গত ১৭ আগস্ট বড়লেখা থানায় ৩ জনের নামে একটি মামলা হয়।
মামলাটি তদন্ত করছেন পিবিআই মৌলভীবাজারের উপ-পরিদর্শক (এসআই) শাহ মোকাদ্দির হোসেন।
প্রধান আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শাহ মোকাদ্দির হোসেন বলেন, ‘তাকে রোববার আদালতে সোপর্দ করা হয়। ঘটনার রহস্য উদঘাটনের লক্ষ্যে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হয়েছে।’
আপনার মন্তব্য