০৬ নভেম্বর, ২০২৩ ২১:১৭
ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ি ভাংচুর এর অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেট জেলা বিএনপি’র সহ সভাপতি ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি যুক্তরাজ্য প্রবাসী গোলাম রব্বানী, সিলেট জেলা ছাত্রদলের সহ সভপতি এনামুল কবির চৌধুরী সুহেল, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু ও বিএনপি নেতা সুহেল আহমদ।
রবিবার (০৫ নভেম্বর ) রাতে তাদের আটক করে ৩ নভেম্বর ওসমানীনগর থানায় দায়ের করা গাড়ি ভাংচুর এর (মামলা নং-০১) মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার (০৬ নভেম্বর ) জেল হাজতে প্রেরণ করা হয়।
ওসমানীনগর থানার অফিসার্স ইন্চার্জ মাছুদুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য