০৮ নভেম্বর, ২০২৩ ২০:০৭
বিএনপি- জামায়াতের ডাকা অবরোধের বিরুদ্ধে মৌলভীবাজারের জুড়ীতে পৃথকভাবে অবস্থান কর্মসূচী ও শান্তি মিছিল করেছে আওয়ামী লীগ।
বুধবার সকাল থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়ার নেতৃত্বে বিজিবি ক্যাম্প চত্বরে এক পক্ষ অপরদিকে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের নেতৃত্বে জুড়ী ভবানীগন্জ বাজারে আরেকটি পক্ষ অবস্থান কর্মসূচী পালন করে। পরে মিছিল সহকারে নেতাকর্মীরা মুমিত আসুক চত্বরে গিয়ে শান্তি সভা করে।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, জুড়ী উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কিশোর রায় চৌধুরী মনি, জায়ফর নগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল মনাফ কুটি,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন কুমার দাস, শিক্ষা ও পাঠাগার সম্পাদক ফয়সল মাহমুদ, ইউপি সদস্য সানাউল ইসলাম চৌধুরী শাওন,উপজেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক দুদুল মিয়া, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ূন রশীদ রাজি, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক শাহরিয়ার মাহবুব,সাহাব উদ্দিন সামসু, সাইদুর রহমান,খাইরুল ইসলাম,জুড়ী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এ আর সাজেদ, মাছুম আলী মজুমদার প্রমুখ।
অপর দিকে আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়ার নেতৃত্বে শান্তি মিছিল ও অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, জেলা পরিষদ সদস্য বদরুল ইসলাম, জায়ফর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল কাদির দারা, উপজেলা যুবলীগের সহ সভাপতি সাইরুল আলম, হাসান তারেক,সাংগঠনিক সম্পাদক মো শাহ আলম প্রমুখ।
আপনার মন্তব্য