জৈন্তাপুর প্রতিনিধি:

০৯ নভেম্বর, ২০২৩ ১৯:৩৫

জৈন্তাপুরে উপকারভোগীদের মধ্যে মুরগি বিতরণ

জৈন্তাপুর হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং জৈন্তাপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত সুফলভোগীদের মধ্যে মুরগি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

জৈন্তাপুর উপজেলা সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে উপজেলার ৫ টি ইউনিয়নের ২৪০ টি পরিবারের মধ্যে প্রতি'টি পরিবারে ১৫টি করে ৩ হাজার ৬ শত মুরগি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল-মাসুদ, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবু জাহের ও মুজিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রকল্পের সুপার ভাইজার পঙ্কজ দে নিওন, শরিফুল ইসলাম, ইউনিয়ন সুপার ভাইজার হাবিবুর রহমান, আলতাফুর রহমান, আবিদা সুলতানা, শামসুজ্জামান ও মনতাজ আলী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত