বিয়ানীবাজার প্রতিনিধি

১৩ নভেম্বর, ২০২৩ ২২:১৯

বিয়ানীবাজারে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ২৪ লাখ টাকার চেক বিতরণ

বিয়ানীবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলের আর্থিক অনুদানের ২৪ লাখ টাকার চেক উপজেলার ২৫ জন দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা হল রুমে এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি।

চেক বিতরণকালে নুরুল ইসলাম নাহিদ এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবিক মানুষ, এটা তিনি বার বার প্রমাণ করেছেন। তিনি জনমানুষের পাশাপাশি নেতাকর্মীদেরও সেবা করে যাচ্ছেন। যা বিশ্বের মধ্যে একজন প্রধানমন্ত্রীর এই কার্যক্রম বিরল। তিনি সারাদেশে দুঃস্থ ও অসহায় মানুষদের সহায়তা দিয়ে থাকেন। এতে করে তিনি মানুষের অন্তরের অন্তরস্থলে জায়গা করে নিয়েছেন। আমি নিজেও বেশ আনন্দিত সুপারিশ করে দুস্থ মানুষের জন্য প্রধানমন্ত্রীর সহায়তা এনে দিতে পেরে। সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফসানা তাসনিম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক আব্দুল খালিক,যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো. আব্দুস শুকুর, কুড়ারবাজার ইউপি চেয়ারম্যান তুতিউর রহমান তুতা, উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক আবুল হোসেন খসরু, কার্যনির্বাহী সদস্য লুৎফুর রহমান ফয়ছল ও কাওছার আহমদসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত