১৮ নভেম্বর, ২০২৩ ০৯:০৫
ছবি ভিডিও থেকে নেওয়া
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগান শিব মন্দির প্রাঙ্গণে ভজন সাধনার উৎকৃষ্ট দামোদর মাস ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের দামোদরব্রত উদযাপন উপলক্ষে শ্রী শ্রী গীতা সংঘের আয়োজনে ৮ম বার্ষিক শ্রীমদ্ভাগবত রসসূধা সিঞ্চন মহাযজ্ঞ গত বৃহস্পতিবার রাত ১২টায় সম্পন্ন হয়েছে।
গত ১০ নভেম্বর সন্ধ্যা ৭ঘটিকায় শঙ্খধ্বনি, উলুধ্বনি, জয়ধ্বনি মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা করেন শ্রী শ্রী গীতা সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীযুক্ত সুনীল কুমার বৈদ্য।
প্রতিদিন ভাগবতীয় কথা কীর্তন পরিবেশন করেন শ্রীল ভক্তকিঙ্কর দামোদর মহারাজ, অধ্যক্ষ, গৌরাঙ্গ মহাপ্রভুর দেবালয়, পোষাইনগর, কুলাউড়া। সমাপনী দিন বৃহস্পতিবার রাতে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করেন শিক্ষক উত্তম লোহার।
সবশেষে মণিপুরি রাসনৃত্য, চা বাগানের ঐতিহ্যবাহী কাঠিনৃত্য, ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।
আলীনগর চা বাগান শ্রী শ্রী গীতা সংঘের পরিচালক সুমন কৈরী স্রোত জানান, প্রতিদিন মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার গৌরভক্তের উপস্থিতিতে অনুষ্ঠান স্থল মুখরিত হয়ে উঠে। সপ্তাহব্যাপী ভাগবত যজ্ঞ অনুষ্ঠান সুন্দরভাবে সমাপ্ত হওয়ায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আপনার মন্তব্য