বিশ্বনাথ প্রতিনিধি

২৩ নভেম্বর, ২০২৩ ২৩:৫৫

বিশ্বনাথের শান্তি সমাবেশে শফিক চৌধুরীকে মনোনয়ন দেয়ার দাবি

দেশব্যাপী জামায়াত-বিএনপির হরতাল, অবরোধ, হত্যা, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বাদ-আছর উপজেলার ৮ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তারা এ শান্তি ও উন্নয়ন সমাবেশ করেন। সমবামেশের আগে বিশ্বনাথ পুরনা বাজারের আলহেরা শপিং সিটির সামন থেকে এক বিশাল মিছিল বের করেন আওয়ামী লীগ নেতামকর্মীরা। এসময় মিছিলে মিছিলে আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীকে নৌকার মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।

পরে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি স্থানীয় বাসিয়া ব্রিজে গিয়ে শেষ হয়। সেখানে মিছিল পরবর্তি শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক ফারুক আহমদ।

এসময় প্রধানমন্ত্রী সভানেত্রী শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ডের কাছে সিলেট-২ আসনে শফিক চৌধুরীকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে বক্তব্যে তারা বলেন, দীর্ঘ ১০বছর ধরে আওয়ামী লীগ নেতাকর্মীরা নৌকায় ভোট দেওয়া থেকে বঞ্চিত রয়েছেন। তাছাড়া সরকারের উন্নয়ন থেকেও বঞ্চিত রয়েছেন বিশ^নাথ ওসমানীনগর উপজেলার মানুষ।

আপনার মন্তব্য

আলোচিত