নবীগঞ্জ প্রতিনিধি

০৯ ডিসেম্বর, ২০২৩ ০০:২২

নবীগঞ্জে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জে নবীগঞ্জ উপজেলায় পুলিশ অভিযানে ১৬০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার পুলিশ।

 শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর রাত ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানাধীন ১১নং গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও (টিলাবাড়ী) সাকিনস্থ মৃত আমজদ আলীর ছেলে লিটন মিয়া (৩৫) কে, বসত ঘর থেকে গ্রেপ্তার করে নবীগঞ্জ থানা।

নবীগঞ্জ থানা সূত্রে জানাযায়, লিটন মিয়াকে দেহ তল্লাশী করে তার পরিহিত জ্যাকেটের বাম পকেটে থাকা কালো রঙের জিপারযুক্ত ব্যাগের ভিতর ৫টি নীল রঙের পলিব্যাগ এবং জ্যাকেটের ডান প্যাকেটে ৩টি নীল রঙের পলিব্যাগসহ মোট ০৮টি পলিব্যাগের ভিতর রক্ষিত সর্ব মোট ১৬০০ পিস ইয়াবা ট্যবলেট, যার মূল্য অনুমান ৪ লাখ ৮০ হাজার টাকা।

এ ঘটনায় আসামির বিরুদ্ধে নবীগঞ্জ থানার পর আদালতে সোপর্দ করা হয়েছে।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলী বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন,  আসামির বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত