নিজস্ব প্রতিবেদক

২০ ডিসেম্বর, ২০২৩ ১৬:১৪

সিলেটে শহর রক্ষা বাঁধ হবে: মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, আগামীতে ক্ষমতায় গেলে সিলেটে শহর রক্ষা বাঁধ হবে। সিলেটে রেলওয়ের উন্নয়ন হবে। ইতোমধ্যে এ ব্যাপারে প্রকল্প উন্নয়ন কমিটিতে গেছে।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে সিলেটে আওয়ামী লীগের নির্বাচনের জনসভায় এমন কথা বলেন।

তিনি বলেন, গত ১৫ বছরে প্রধানমন্ত্রী দেশে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করেছেন। এ কারণে দেশের উন্নয়ন সম্ভব হয়েছে। এই শান্তি ও স্থিতিশীলতা ধরে রাখতে হবে। এজন্য শেখ হাসিনা সরকার বারবার দরকার।

মন্ত্রী বলেন, আমার বড় ভাই আবুল মাল আব্দুল মুহিত যেভাবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে গেছেন, আমিও তার পদাঙ্ক অনুসরণ করে জনগণের কল্যাণে কাজ করতে চাই। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই।

আপনার মন্তব্য

আলোচিত