২১ ডিসেম্বর, ২০২৩ ১৯:২৪
হবিগঞ্জের মাধবপুরে চা বাগানে বেড়াতে গিয়ে ট্রাক চাপায় তানিশা আক্তার (৫) নামে এক শিশু নিহত হয়েছে। সে মাধবপুর পৌরসভার আলাকপুর এলাকার সৌদিআরব প্রবাসী উজ্জ্বল মিয়ার কন্যা।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগানের কিবরিয়াবাদ ও সাতছড়ী'র মধ্যবর্তী স্থানে চুনারুঘাট থেকে দ্রুত গতিতে আসা একটি বালু বোঝাই ট্রাক ( ঢাকা মেট্রো-ট- ২০-০৭৬৯) পরিবারের সাথে চা বাগানে ঘুরতে আসা তানিশা'কে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অনিক দেব এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘাতক ট্রাকটিকে ধাওয়া করলে চালক ট্রাক ফেলে পালিয়ে যায়।
মাধবপুর থানার ওসি মো: রকিবুল ইসলাম খাঁন সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
আপনার মন্তব্য