নিজস্ব প্রতিবেদক

২৩ ডিসেম্বর, ২০২৩ ১৫:২৬

অবরোধ সফল করতে সিলেটে বিএনপির লিফলেট বিতরণ

নির্বাচন বর্জন ও আগামীকালের অবরোধ সফল করতে সিলেটে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছেন বিএনপি নেতারা।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে নগরের কাজীটুলা ও নয়াসড়ক এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন নগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীসহ নেতারা।

এসময় তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি’ ও পাতানো উল্লেখ করে, সিলেটবাসীর প্রতি তা বর্জনের আহ্বান জানান।

পাশাপাশি নেতারা অবিলম্বে আটক নেতাকর্মীদের মুক্তি ও সরকারের পদত্যাগ দাবি করেন।

আপনার মন্তব্য

আলোচিত