২৩ ডিসেম্বর, ২০২৩ ২২:১৬
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় সিলেট মহানগরের বন্দরবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ারি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন।
বিএনপির দাবি- শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে বন্দরবাজার এলাকায় লিফলেট বিতরণকালে এমদাদ ও মুমিনসহ ৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সিলেট জেলা ও মহানগর বিএনপির নিন্দা:
এদিকে, শান্তিপূর্ণ গণসংযোগ কর্মসূচি থেকে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিনকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বিএনপি নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, গণতান্ত্রিক আন্দোলনের সৈনিকদের গ্রেপ্তার ও নির্যাতন করে ফ্যাসিবাদের শেষ রক্ষা হবে না। অভিলম্বে গ্রেপ্তারকৃত সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যতায় এর পরিনাম খুবই ভয়াবহ হবে।
আপনার মন্তব্য