২৪ ডিসেম্বর, ২০২৩ ০০:৩০
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার মিতার সঙ্গে উপজেলা কর্মরত সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই মতবিনিময় সভা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি মো. মামুন চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের হামিদুল হক বুলবুল, উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন রুমি, কামরুজ্জামান আল রিয়াদ প্রমুখ।
এসময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহ মো. হুমায়ুন কবির, সদস্য কামরুল হাসান।
শায়েস্তাগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার মিতা তার বক্তব্যে বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তি-শৃঙ্খলাভাবে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা প্রয়োজন। আশা করছি ইতিবাচক সহযোগিতা করবেন।’
আপনার মন্তব্য