২৪ ডিসেম্বর, ২০২৩ ০১:০৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহাব উদ্দিন এমপির (নৌকা প্রতীক) সমর্থনে বর্ধিত কর্মীসভা করেছে ছাত্রলীগ।
শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে বড়লেখা উপজেলা ছাত্রলীগ, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগ এই সভার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসাইন।
বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদের সঞ্চালনায় প্রধান অথিতি ছিলেন মৌলভীবাজার-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
বিশেষ অথিতি ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা সিরাজ উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বড়লেখা পৌরসভার মেয়র কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সিলেট ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ডা. ফয়েজ উদ্দীন, বড়লেখা উপজেলা যুবলীগের সভাপতি তাজ উদ্দীন, বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু আহমদ হামিদুর রহমান শিপলু, বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান সালেহ আহমদ জুয়েল, বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানিমুল ইসলাম, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুমন আহমদ।
এসময় বক্তব্য রাখেন বড়লেখা পৌর ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আলী হোসেন ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সাবের হোসেন জয়, বড়লেখা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) কামরুল হাসান, বড়লেখা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি হাফিজুর রহমান শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক বাকের আহমদ, সাংগঠনিক সম্পাদক শফিউস সামাদ জুয়েল, বড়লেখা সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহতাসিম মাহদী, ১নং বর্ণী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ফরহাদ আহমদ ফাহিম, ২নং দাসের বাজার ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম তানিম, ৩নং নিজবাহদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কয়েছ আহমদ, ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা শাওন আহমদ, ৫নং দক্ষিন শাহবাজপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সাগর চন্দ্র, ৬নং সদর ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাজেদ আহমদ, ৭নং তালিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন পলক, ৮নং দক্ষিনভাগ (উওর) ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রাহিম আহমদ রাহি, ৯নং সুজানগর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রোপক দাস বুলন, ১০নং দক্ষিনভাগ (দক্ষিন) ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আফতার আহমদ, বড়লেখা ট্যাকনিক্যাল কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মামুন আহমদ, এম.মুনতাজিম আলী কলেজ ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রাজ প্রমুখ।
আপনার মন্তব্য