হবিগঞ্জ প্রতিনিধি

২৪ ডিসেম্বর, ২০২৩ ১৩:১১

হবিগঞ্জে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

ছবি : সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের লুকলাইনে তেলবাহী একটি ট্রেনে পিছনের বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে।

রোববার ( ২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া-সিলেট রেলসেকশনে দুর্ঘটনাটি ঘটে।

শায়েস্তাগঞ্জ রেল জংশনের স্টেশন মাস্টার আবু খায়ের চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। পথিমধ্যে মনতলা স্টেশনে প্রবেশের সময় লুকলাইনে এঘটনাটি ঘটে। মেইন লাইনে ঘটনাটি না হওয়ায় যাত্রীবাহী ট্রেন চলাচলে কোনো অসুবিধা হয়নি। সব ট্রেনে নির্ধারিত সময়েই আসা যাওয়া করছে।

আপনার মন্তব্য

আলোচিত