নিজস্ব প্রতিবেদক

২৭ ডিসেম্বর, ২০২৩ ২০:১৮

পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমনের সাথে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক টিম।

বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মন্ত্রীর সিলেট নগরের বাসায় গিয়ে তার সাথে বৈঠক করেন। ইইউ প্রতিনিধিদলে ছিলেন রেবেকা কক্স ও শার্লোট সুয়েবেস।

 এরআগে সিলেটে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপির সিলেট বিভাগীয় প্রতিনিধিরা। দুপুর ১২টায় এই বৈঠক শুরু হয় সিলেটের স্থানীয় এক হোটেলে।

এতে বিএনপির পক্ষে অংশ নেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির, আরিফুল হক চৌধুরী ও সিলেট জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরী।

বৈঠক সূত্র জানিয়েছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে পররাষ্ট্র মন্ত্রী ও বিএনপি নেতাদের সাথে আলোচনা করেন ইইউ প্রতিনিধিরা।

আপনার মন্তব্য

আলোচিত