২৮ ডিসেম্বর, ২০২৩ ১০:২২
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিয়ানীবাজার উপজেলাধীন লাউতা ইউনিয়ন শাখার ২০২৩-২৪ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে।
গত ২২ ডিসেম্বর বাহাদুরপুর রহমানিয়া দাখিল মাদরাসা হলরুমে কাউন্সিল অনুষ্ঠিত হয়।
শাখার সহ-সভাপতি এবাদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলামের সঞ্চালনায় কাউন্সিল অধিবেশনে নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের বিয়ানীবাজার উপজেলা শাখার সাধারণ সম্পাদক জফরুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রায়হান. কাউন্সিল অধিবেশনে অতিথির বক্তব্য দেন দুবাগ স্কুল এন্ড কলেজের প্রভাষক দেলওয়ার হোসেন সাইফ।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে এবাদুর রহমানকে সভাপতি, আবুল হাসান মুন্নাকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২৫ সদস্য বিশিষ্ট লাউতা ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি খায়রুল ইসলাম,দেলোয়ার হোসেন সাহেদ,মুছলেহ উদ্দিন নাদের, সহ-সাধারণ সম্পাদক এমরান হোসেন,মাসুম আহমদ, সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাজ আহমদ, রাকানুল ইসলাম, প্রচার সম্পাদক সুলেমান আহমদ, সহ-প্রচার সম্পাদক হাফিজ খয়রুল ইসলাম, অর্থ সম্পাদক মুহাম্মদ আলী, অফিস সম্পাদক জাহাঙ্গির হোসেন, সহ-অফিস সম্পাদক জুয়েল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক সাহিন আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক তানজিল আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আকাশ আহমদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আলমগীর হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মামুন আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুয়াজ আহমদ, সদস্য- জাহিদ আহমদ,মারুফ আহমদ,আবুল হাসান,কাউছার আহমদ।
আপনার মন্তব্য