২৮ ডিসেম্বর, ২০২৩ ২২:৪৪
হবিগঞ্জের চুনারুঘাটে ১০ কেজি গাঁজাসহ এক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া শীতেষ শুক্ল বৈদ্য (৩৫) উপজেলার ২ নম্বর আহম্মদাবাদ ইউনিয়নের আমু চা - বাগান এলাকার অশনী শুক্ল বৈদ্যের পুত্র।
বৃহস্পতিবার ভোররাতে থানার একদল পুলিশ ওই বাগান এলাকার সাওতাল লাইনের সন্তোষ ঝড়ার বাড়ির সামনের কাচা রাস্তায় অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার (ওসি) হিল্লোল রায়।
আপনার মন্তব্য