১৪ ফেব্রুয়ারি , ২০১৬ ১৮:০৯
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক অসিত ভট্টাচার্য-এর মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় তারা বিদেহীর শান্তি কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
অসিত ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ্ উদ্দিন সিরাজ, সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি বিরাজ মাধব চক্রবর্তী, মহানগর সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাধারণ সম্পাদক প্রদীপ দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা সভাপতি এডভোকেট নিরঞ্জন কুমার দে, সাধারণ সম্পাদক রজতকান্তি ভট্টাচার্য, ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা মলয় পুরকায়স্থ, মহানগর সহ-সভাপতি সুব্রত দেব, সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, ছাত্র যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা অরুণ দেবনাথ সাগর, বিভা বসু গোস্বামী বাপ্পা, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক দেবব্রত চৌধুরী লিটন, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ জেলা সভাপতি এডভোকেট রঞ্জন ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় দাস ধনু, মহানগর সভাপতি শান্ত দেব, সাধারণ সম্পাদক রথীন্দ্র দাস ভক্ত প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক অসিত ভট্টাচার্য রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
তাঁর মৃত্যু সংবাদ সিলেট সহ তার গুণগ্রাহী মহলে ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। বেশ কিছু দিন পূর্বে তিনি হার্ট এটাক করলে সিলেটে চিকিৎসারত অবস্থায় শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
অসিত ভট্টাচার্য সচেতন নাগরিক কমিটি সনাক, শ্রীহট্ট ব্রাহ্ম সমাজ, সিলেট বিবেক, মহালয়া উদযাপন পরিষদ, জন্মাষ্টমী উদযাপন পরিষদ, জিন্দাবাজার আখড়া পরিচালনা কমিটি শ্রুতি সিলেট সহ বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি সিলেট জেলা সম্পাদকের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
তাঁর মরদেহ ঢাকা থেকে সড়ক পথে রাত সাড়ে ৮টার মধ্যে সিলেটে এসে পৌঁছানোর কথা। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ করে রাত সাড়ে ১০টায় সিলেট চালিবন্দর মহা শ্মশানে সর্বস্তরের জনগণ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন। রাত সাড়ে ১১টায় তাঁর শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে যান।
অসিত ভট্টাচার্যের মূল বাড়ী মৌলভীবাজার জেলায়। বর্তমানে তিনি দীর্ঘদিন যাবত নয়াসড়ক এলাকায় বসবাস করে আসছেন।
ব্যক্তিগত জীবনে তিনি একজন ব্যবসায়ী। একজন ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক অনুরাগী ব্যক্তি হিসাবেও তাঁর যথেষ্ট সুনাম রয়েছে।
আপনার মন্তব্য