১৭ ফেব্রুয়ারি , ২০১৬ ১৬:৪১
রেল ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টায় সিলেট রেল স্টেশন প্রাঙ্গণে এ কর্মসুচি অনুষ্ঠিত হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করার জন্য বাসদ সিলেট জেলার সমন্বয়ক কমরেড আবু জাফর ও সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়র হোসেন সুমন এক যৌথ বিবৃতিতে সিপিবি-বাসদ নেতাকর্মী ও সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
আপনার মন্তব্য