নিজস্ব প্রতিবেদক

০৪ জুন, ২০১৬ ১৩:২৪

সিলেট বিমানবন্দরে ১৫০ রাউন্ড গুলিসহ প্রবাসী আটক

সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০ রাউন্ড শর্টগানের গুলিসহ এক যুক্তরাজ্য প্রবাসীকে আটক করেছে কাস্টমস কর্তৃৃপক্ষ। শনিবার সকাল ১১টার দিকে তাকে আটক করা হয়।

আটককৃত আবদুস সবুর সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামের আবদুস শহীদের ছেলে।

ওসমানী বিমানবন্দর সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে ৯টায় যুক্তরাজ্য থেকে ছেড়ে আসা বিমানের ০০২ ফ্লাইটে এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন আবদুস সবুর। সকাল ১১টার দিকে তার লাগেজ স্ক্যানিং করার সময় শর্টগানের গুলির অস্তিত্ব ধরা পড়ে।

লাগেজ তল্লাশি করে ১৫০ রাউন্ড গুলি পাওয়া যায়। তবে গুলির সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি আবদুস সবুর। ফলে তাকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ।
ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার খায়রুল বাশার বলেন, ্ওই প্রবাসীর লাগেজ চেক করলে তিনি বলেছিলেন লাগেজে চকলেট রয়েছে। পরে আমরা চেক করে সেখানে গুলি দেখতে পাই।

খায়রুল বলেন, যুক্তরাজ্য তাদের নিরাপত্তা ইস্যুতে এতো সতর্ক অথচ হিথ্রো বিমানবন্দর থেকে এতোগুলি গুলি নিয়ে কী করে কাস্টমস পেরিয়ে এলো।

আপনার মন্তব্য

আলোচিত