শ্রীমঙ্গল প্রতিনিধি

০৪ জুন, ২০১৬ ১৪:৩৫

সেতু মেরামত করে ১০ ঘণ্টা পর সিলেটের রেল যোগাযোগ চালু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাহাড়ি ঢলে একটি রেলসেতুর গার্ডার দেবে যাওয়ার প্রায় ১০ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ চালু হয়েছে।

শনিবার (০৪ জুন) ভোরে শ্রীমঙ্গলে উপজেলার রানকিচড় এলাকায় ১৫৭ নম্বর রেলসেতুটি দেবে যায়। পরে ওই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এ ঘটনায় ঢাকা থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশনে ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস সায়েস্তাগঞ্জ স্টেশনে আটকা পড়েছিল।

সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন খবরটি নিশ্চিত করে বলেন, মেরামত শেষে বেলা সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত