সিলেটটুডে ডেস্ক

১৫ অক্টোবর, ২০১৭ ২৩:৫২

‘বর্তমান সরকার প্রতিবন্ধীবান্ধব’

সিলেটের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজ করছে। বর্তমান সরকার প্রতিবন্ধী বান্ধব সরকার। দৃষ্টি প্রতিবন্ধীদের মেধা, কৌশল, প্রতিভা ইত্যাদিকে মূল্যায়ন করতে তাদের সফল জীবন কাহিনী জনসম্মুখে তুলে ধরতে হবে। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন মানোন্নয়নে গণসচেতনতা বৃদ্ধি করতে হবে। তাদের সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সকল কর্মকান্ডে সম্পৃক্ত করতে হবে। এজন্য সম্মিলিত ভাবে আমাদের কাজ করতে হবে।

রোববার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাসের সভাপতিত্বে ও সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র সিলেটের ব্যবস্থাপক মোঃ লুৎফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) ফয়সল মাহমুদ, সিলেটের সিনিয়র সহকারী পুলিশ সুপার লুৎফুর রহমান, সিলেট বিভাগীয় তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া জেসমিন মিলি, সিলেট ইলেকট্রনিক জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)’র সভাপতি আল আজাদ, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভানেত্রী সালমা বাসিত, সিলেট ডিফারেন্ট ডিজএ্যাবল্ড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দেওয়ান হাসিব রাজা চৌধুরী, রহমানী প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ¦ আতাউর রহমান খান শামসু, জাতীয় প্রতিবন্ধী ফোরাম সিলেট বিভাগীয় প্রতিনিধি ও জিডিএফ’র নির্বাহী জি.ডি রুমু, সিএসআইডি’র প্রকল্প সমন্বয়কারী খ.ম আবেদ উল্লাহ। বক্তব্য রাখেন প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক আলহাজ¦ মুহি উদ্দিন চৌধুরী, সুরমা সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক সাংবাদিক এম. আহমদ আলী, প্রতিবন্ধী নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মাসুম আহমদ চৌধুরী, সিলেট বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছুরাইয়া নাসরিন প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের অফিসার মোঃ খলিলুর রহমান। গীতা পাঠ করেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ রায়।
এর আগে সকাল ১০টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে “সাদা ছড়ির নিশ্চিত ব্যবহার, এ দিবসের অঙ্গিকার” এই প্রতিপাদ্য নিয়ে বর্ণ্যাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে বের হয়ে জেলা পরিষদে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত জেলা কমিটি এবং সিলেট জেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত বেসরকারী সংগঠন সমূহের যৌথ উদ্যোগে এ দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে ট্রেন, বাসে আসন সংরক্ষণ ও স্কুল-কলেজে ভর্তির ব্যাপারে প্রতিবন্ধীদের অগ্রাধিকার ও সহযোগিতার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ রফিকুর হক, প্রবেশন অফিসার তমির হোসেন চৌধুরী, গ্রীন ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন সিলেটের ব্যবস্থাপক স্বপন মাহমুদ, সমাজ সেবা কর্মচারী কল্যাণ সমিতি সিলেটের সভাপতি গোলাম মোস্তফা, সাঁটলিপিকার আফিল উদ্দিন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত