জামালগঞ্জ প্রতিনিধি

১৭ অক্টোবর, ২০১৭ ১৬:২৫

জামালগঞ্জে কন্যা শিশু দিবস উপলক্ষে কিশোরীদের নৌকাবাইচ

‘কন্যা শিশুর জাগরণ আনবে দেশে উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় কন্যা শিশু দিবস উপলক্ষে কিশোরীদের নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জৈন্তা ছিন্নমূল সংস্থার জেছিস’র টিপিং পয়েন্ট প্রকল্পের উদ্যোগে এ নৌকা বাইচ প্রতিযোগিতায় সহযোগিতা করে কেয়ার বাংলাদেশ।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে সাচনা বাজার ইউনিয়নের ছোন্নার হাওরে নৌকা বাইচ প্রতিযোগিতা পূর্বক একটি র‌্যালি সিএমবি রোড হতে সাচনা বাজার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলার চারটি ইউনিয়নের কিশোরীদের নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে প্রথম স্থান অধিকার করেন জামালগঞ্জ উত্তর ইউনিয়ন ও ২য় স্থান অধিকার করেন সাচনা বাজার ইউনিয়ন। বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন জেছিস’র নির্বাহী পরিচালক এটিএম বদরুল আলম। সঞ্চালনায় জেছিস’র টিপিং পয়েন্টে এর জামালগঞ্জের প্রজেক্ট অফিসার সুরাইয়া সুলতানা।

প্রধান অতিথি জামালগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, বিশেষ অতিথি সুনামগঞ্জ জেলা পরিষদের মহিলা সদস্যা ফুজিয়া আরা সাম্মী, জামালগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মনিরুল হাসান, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব এম নবী হোসেন, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. রজব আলী, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম তালুকদার,জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, সহ-সভাপতি শাহীন আলম, সহ সাধারণ সম্পাদক অনিমেষ দাস, কেয়ার বাংলাদেশ সুনামগঞ্জ’র প্রজেক্ট ম্যানেজার মো. রফিকুল ইসলাম, জেসিছ ম্যানেজার মাসুদ আাব্দুল্লাহ চৌধুরী।

এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘটে।

আপনার মন্তব্য

আলোচিত