বিয়ানীবাজার প্রতিনিধি

১৮ অক্টোবর, ২০১৭ ১৩:৩৯

বিয়ানীবাজারে বিএনপির অনুষ্ঠানের অনুমতি দেয়নি পুলিশ

বিয়ানীবাজার পৌর বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) বিকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে উক্ত অনুষ্ঠানটি আয়োজনের কথা থাকলেও প্রশাসনের অনুমতি না পাওয়ায় সংগঠনের দায়িত্বশীলরা অনুষ্ঠান স্থগিত ঘোষণা করেন।

এ অনুষ্ঠান শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে সিলেট জেলা বিএনপি’র সভাপতি আবুল কাহের শামীমের মতবিনিময় অনুষ্ঠান ছিল। সেটিও স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে বিয়ানীবাজার পৌরসভা বিএনপি’র সভাপতি আবু নাসের পিন্টু বলেন, অনিবার্য কারণ বশত আমাদের আজকের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। শীঘ্রই নতুন তারিখ ঘোষণা করা হবে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, আজ পরিবহন ধর্মঘট চলছে। এছাড়া বিএনপি চেয়ারপার্সন আজ দেশে আসছে। এসব বিষয় বিবেচনা করে এবং বিয়ানীবাজারের পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের শুধু আজকের জন্য কোন ধরনের অনুষ্ঠানের অনুমতি দেয়া হয়নি।

আপনার মন্তব্য

আলোচিত