জগন্নাথপুর প্রতিনিধি

১৮ অক্টোবর, ২০১৭ ১৯:১৯

জগন্নাথপুরে মাদক মামলার পলাতক আসামী গ্রেপ্তার

সুনামগঞ্জের মাদক মামলার পলাতক আসামী হেলাল উদ্দিন (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটক হেলাল উদ্দিন জগন্নাথপুর পৌর শহরের শাসননবী এলাকার মৃত মঈন উদ্দিনের পুত্র।

বুধবার (১৮ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এস আই লুৎফুর রহমান ও এ এস আই আফছার আহমদের নেতৃত্বে একদল পুলিশ ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় এলাকা থেকে হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্র জানায়, হেলাল উদ্দিন মাদক মামলার পলাতক আসামী। সে গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন পলাতক ছিল। তাছাড়া তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে যা আদালতে বিচারাধীন। বুধবার দুপুরে তাকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা যায়।

আপনার মন্তব্য

আলোচিত