২১ অক্টোবর, ২০১৭ ২৩:৩২
আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের ঐক্যের বিকল্প নেই। আওয়ামীলীগ সরকার যাতে আগামীতেও দেশ সেবা করতে পারে সে জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের উন্নয়ন আজ বিশ্ব দরবারে প্রশংসিত। মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে বাংলাদেশ। প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় আজ বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়িয়েছে। আগামী সংসদ নির্বাচনে দলকে ক্ষমতায় এনে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ গুলি শেষ করে বিশ্বের বুকে এ দেশকে প্রথম শ্রেণীর দেশে পরিনত করতে হবে। এ জন্য আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শনিবার (২১ অক্টোবর) সকাল ১১ টায় ঢাকাদক্ষিণস্থ উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর প্রাঙ্গনে ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল বশর মো: ছদরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাক্তার আব্দুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল হক, সাবেক ছাত্রলীগ নেতা মনসুর আহমদ, গোলাম মোস্তফা খান, নুকুল মালাকার, মোজাম্মেল হক, আজমল হোসেন, ফখরুল ইসলাম, আব্দুল করিম, দেলোয়ার হোসেন চুন্নু ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মাহবুবুল আলম, আওয়ামীলীগ নেতা জিলা মিয়া, আমীর উদ্দিন সলসাদেক, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম আহমদ, ইউপি সদস্য সেলিম উদ্দিন প্রমুখ।
আপনার মন্তব্য