বিশ্বনাথ প্রতিনিধি

২২ অক্টোবর, ২০১৭ ০১:০৭

সিলেট-২ আসনের উন্নয়নে এহিয়া চৌধুরীর বিকল্প নেই: বিশ্বনাথে রাঙ্গা

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি বলেছেন, জাতীয় পার্টি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। জাতীয় পার্টির আমলেই কেবল দেশের অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়েছিল, আর সে উন্নয়নের রুপকার হলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্র নায়ক হোসাইন মুহাম্মদ এরশাদ।

তিনি বলেন, সিলেট-২ আসনে জাতীয় পার্টির অনেক সংসদ সদস্য ছিলেন আর তাদের মতোই এই আসনের জাতীয় পার্টির একজন এমপি হচ্ছেন ইয়াহইয়া চৌধুরী এহিয়া। কিন্তু বিশ্বনাথে না আসলে জাতীয় পার্টির প্রতি মানুষের ভালোবাসা আর এহিয়া চৌধুরীর এত জনপ্রিয়তা বুঝতে পারতাম না। কাজেই বিশ্বনাথ, ওসমানীনগর ও বালাগঞ্জের উন্নয়ন অব্যাহত রাখতে এহিয়া চৌধুরীকে পুনরায় এমপি নির্বাচিত করতে হবে। কেননা সিলেট-২আসনের উন্নয়নে এহিয়া চৌধুরীর কোন বিকল্প নেই। অতএব, এখানে বিশ্বাথবাসীর দাবি দাওয়ার কিছু নেই। অচিরেই বিশ্বনাথকে পৌরসভায় উন্নীত করা হবে। আর শিগ্রই বিশ্বনাথ পৌরসভা ঘোষনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২১অক্টোবর) সন্ধ্যায় ‘বিশ্বনাথ-রামপাশা’ সড়কের অটোরিকশা ষ্ট্যান্ডের পার্শ্বে বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে ৪কোটি ৬৫লাখ ৭০হাজার ২শত ৮৮ টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স সম্প্রসারন প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ’ এবং ৩কোটি ৮৯লাখ টাকা ব্যয়ে ‘বিশ্বনাথ-পনাউল্লাবাজার-কামালবাজার’ সড়ক মেরামতের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি।

বিশ্বনাথ জাতীয় পার্টির সমন্বয়কারী এসএম আরশ আলী বাবলুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, যুগ্ম-মহাসচিব আব্দুল মুনিম চৌধুরী বাবু এমপি, গোলাম মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক ফখরুল আহমদ শাহজাদা, সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক ইশরাফুল হোসেন শামীম, সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য-সচিব অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ূম।

উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম-আহবায়ক একেএম দুলাল, জয়নাল আবেদীন, ফিরোজ আলী ও উপজেলা সেচ্ছোসেবক পার্টির আহবায়ক এসএম শামীমের যৌথ উপস্থাপনায় সম্মেলনে বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টি সভাপতি সুফি মাহমুদ, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সিলেট জেলা পরিষদের সদস্য জাপা নেতা সহল আল রাজী চৌধুরী, আশিক মিয়া, জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য এম এ রব, জাপা নেতা সাইদুর রহমান, জয়নাল আহমদ মিয়া।

আপনার মন্তব্য

আলোচিত