২৪ অক্টোবর, ২০১৭ ১৯:২৮
সুনামগঞ্জের দিরাই থেকে ট্রিপল মার্ডার মামলা, ব্যাংক ডাকাতিসহ একাধিক মামলার ওযারেন্টভুক্ত আসামী সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত সাদ্দাম দিরাই থানার কুলঞ্জ ইউনিয়নের টংগর গ্রামের নওমাদ মিয়ার ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি অভিযানিক দল তাকে নিজ গ্রামের দক্ষিণপাড়া রাস্তা থেকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, সাদ্দাম দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৯।
আপনার মন্তব্য