২৫ অক্টোবর, ২০১৭ ১৭:৪৯
সিলেটের বিশ্বনাথে ‘আশা’ নামের এনজিতে কর্মরত জাহেদ আহমদকে (৩০) ছুুরিকাঘাত করে নগদ ৭০হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এঘটনায় আশা’র ময়নাগঞ্জবাজার শাখার মাঠকর্মী জাহেদ আহমদ (৩০) ও তার সহকর্মী সাইফুল ইসলাম (৩২) আহত হয়েছেন।
গুরুতর আহত অবস্থায় জাহেদকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার দেওকলস ইউনিয়নের সৎমাওনপুর গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে।
ব্রাঞ্চ ম্যানেজার জয়নাল আবেদিন জানান, মঙ্গলবার রাতে ওই এলাকা থেকে ঋণ আদায় করে মোটর সাইকেল যোগে অফিসে ফেরার পথে ৩/৪জন ছিনতাইকারী তাদের আক্রমন করে। এসময় ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তাদের কাছে থাকা ৭০হাজার ১৬০টাকা ও জাহেদের মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
ওসি মোহাম্মদ শামছুদ্দোহা পিপিএম বলেন এনজিও সংস্থা ‘আশা’র লোকজনের কাছ থেকে বিষয়টি তাকে জানানো হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।
আপনার মন্তব্য