বিয়ানীবাজার প্রতিনিধি

২৬ অক্টোবর, ২০১৭ ১৫:১৯

বিয়ানীবাজারে নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

বিয়ানীবাজারে কুশিয়ারা নদী থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কুশিয়ারা নদীর তীরে আব্দুল গফুর (৬৫) নামের ওই ব্যক্তির লাশ দেখতে পায় এলাকাবাসী । নিহত ব্যক্তি শেওরা ইউনিয়নের কোনা শালেস্বর বাজারে একটি মুদির দোকান পরিচালনা করতেন। তিনি কোনা শালেস্বর গ্রামের মৃত জহির আলীর ছেলে।

পুলিশ জানায়, বুধবার নিজের ব্যবসা প্রতিষ্টান বন্ধ করে বাড়িতে আসার পর বেরিয়ে যান আব্দুল গফুর। এ সময় তিনি স্ত্রীকে রাতের খাবার প্রস্তুত করতে বলেন। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরেননি। প্রতিবেশী এক মানসিক রোগীর বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন তিনি। বুধবার রাতেও ওই মহিলার বাড়িতে যেতে পারেন তিনি, এমন ধারণা পুলিশের।

 বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল মুন্সী বলেন-‘লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তবুও আমরা মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করবো।’

আপনার মন্তব্য

আলোচিত