২৮ অক্টোবর, ২০১৭ ২৩:৩৭
সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ চমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।
শনিবার দুপুর ১২টায় এয়ারপোর্ট থানা পুলিশ নগরীর চৌকিদিঘীস্থ তার শশুরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।
এয়ারপোর্ট থানার ওসি মোশারফ হোসেন বলেন, চমনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ওইসব মামলায় তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আপনার মন্তব্য