২৯ অক্টোবর, ২০১৭ ১৭:৪৪
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে সিলেট কর অব্জল থেকে কর আদায় হয়েছে ১২২.১১ কোটি টাকা। যা গত বছর থেকে প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত অর্থবছরে (২০১৬-১৭) সিলেট থেকে কর আদায় হয়েছে ৫১০ কোটি টাকা।
সিলেট কর অঞ্চলের কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ এসব তথ্য জানিয়েছেন। কর মেলা উপলক্ষ্যে রোববার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব তথ্য জানান কর কমিশনার।
আগামী ১ নভেম্বর থেকে সিলেট নগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিভাগীয় কর মেলা। সাতদিনব্যাপী এ মেলা শেষ হবে ৭ নভেম্বর। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে। এবছর মেলায় ২শ’ কোটি টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বলে জানান আবু দাউদ।
তিনি জানান, ২০১৬-১৭ অর্থ বছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো ৪০০ কোটি টাকা। বছর শেষে আদায় হয়েছে ৫০১ কোটি টাকা। এরআগের অর্থবছরে কর আদায় হয়েছিলো ৩৮৩ কোটি টাকা। চলতি অর্থ বছরের প্রথম তিন মাসে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো ১২২ কোটি টাকা। এই লক্ষমাত্রার থেকেও বেশি কর আদায় হয়েছে।
সিলেটে বেড়েছে কর দাতার পরিশানও । ২০১১৫-১৬ অর্থ বছরে সিলেটে কর দাতার সংখ্যা ছিলো প্রায় ৮০ হাজার। বর্তমানে এই সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৯ হাজারে।
উৎস করের ব্যাপারে নজরদারি বাড়ানোতে সিলেটে কর আদায়ে পরিমাণ বেড়েছে বলে জানান কর কমিশনার। তিনি বলেন, উৎস কর যারা কর্তন করতেন তাদের তদারকির মধ্যে আনায় কর আদায় বেড়েছে। এয়াড়া বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান ও বাজারে আয় কর অফিসের কর্মকর্তারা ক্যাম্প করে রিটার্ন আদায় করছেন। ইতোমধ্যে ৪টি ক্যাম্প করা হয়েছে। চলতি বছরে মোট ১০ টি ক্যাম্প করার টার্গেট আছে আমাদের।
আবু দাউদ বলেন, করদাতাদের ভোগান্তি কমাতেও আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি। সিলেট কর অঞ্চলের উদ্যোগে সিলেটের সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের অপারেটরদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরফলে একজন প্রান্তিক পর্যায়ের করদাতাকে ইটিআইএন নাম্বারসহ বিভিন্ন সেবার জন্য কষ্ট করে কর অফিসে আসতে হবে না। নিজেদের ইউনিয়ন অফিস থেকেই এগুলো পেয়ে যাবেন।
কর কমিশনার বলেন, সিলেটে এই উদ্যোগের সুফল পাওয়ায় সারাদেশের সকল কর অফিসের উদ্যোগে এখন ‘সিলেট মডেল’ হিসেবে সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের অপারেটরদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
আপনার মন্তব্য