২৯ অক্টোবর, ২০১৭ ১৯:০০
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এবং সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী বলেছেন, অপিরস্কার পরিবেশ রোগ জীবানুর প্রধান উৎস। রোগ জীবানু থেকে রক্ষা পেতে হাত ধোয়া সহ সেনিটেশনের বিভিন্ন দিক মেনে চললে মানুষ সুস্থ শরীর নিয়ে বেঁচে থাকতে পারবে। এ বিষয়ে শিক্ষার্থীসহ সকলকে সচেতন করে তুলতে হবে।
রোববার দুপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে সিলেটের ওসমানীনগরে গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে র্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঈনুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোখতার আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল লেইছ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী জসিম উদ্দিন আহদে। অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, চেয়ারম্যান ময়নুল আজাদ ফারুক, এমজি রাসুল খালেক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শাহ নুরুর রহমান সানুর, কিবরীয়াহ মিয়া, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সুফি মাহমুদ, জাপা নেতা আব্দুল মুমিন, যুব সংহতি নেতা আবদুল মুকিত, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শামছুল হক, সন্দ্বীপ চক্রবর্ত্তী, দীপক রঞ্জন দাস, চিনু রাণী ভৌমিক, আবদুস শহিদ, মাহফুজা খাতুন, আছমা বেগম, সুমিতা সিনহা, পলি দাস, শিক্ষার্থী শাহিনা পারভীন মুন্নি ও মার্জিয়া মুকাররামা মম।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি র্যালী বের করা হয়।
আপনার মন্তব্য