৩০ অক্টোবর, ২০১৭ ১৫:০৩
ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অজ্ঞাত পরিচয় এক মধ্যবয়সী মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার আইনগাঁও নামক স্থান থেকে মৃতদেহটি উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ কয়েক দিন ধরে মহাসড়ক সংলগ্ন এলাকায় মানসিক ভারসাম্যহীনভাবে অজ্ঞাত পরিচয়ের ওই মহিলা চলাফেরা করতো। কেউ জিজ্ঞাসা করলে সঠিক করে নাম ঠিকানা বলতো পারতো না। সবাই তাকে ‘পাগলী’ নামেই ডাকতো।
স্থানীয়রা জানান, সোমবার সকালে মহাসড়কের আইনগাঁও নামকস্থানে ক্ষতবিক্ষত একটি মৃতদেহের ১০/১২ খণ্ড দেখে তারা শেরপুর হাইওয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল ভৌমিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, ধারনা করা যাচ্ছে, রাতের কোন এক সময় মহিলা রাস্তা পারাপারের সময় কোন গাড়ী তাকে চাপা দিয়েছে আর এতেই মৃত্যু হয়েছে।
আপনার মন্তব্য