৩০ অক্টোবর, ২০১৭ ১৮:৩২
জাঁকজমক অনুষ্ঠানের মধ্যদিয়ে সিলেটের গোলাপগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (আম্বিয়া-প্রধান) এর ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণস্থ ইউনিয়ন কমপ্লেক্সের হল রুমে এ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা জাসদের সহ-সভাপতি আতাউর রহমান কলা।
সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মস্তফা উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক শেখ খছরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আফজল হোসেন রফি, বিমান চন্দ্র দেব, আব্দুল কাদির, মুহিবুর রহমান, হেলাল আহমদ, আশাক উদ্দিন রাজু, শিপু আহমদ ও পাবেল আহমদ।
সভায় বক্তারা বলেন, ১৯৭২ সালে জাসদ প্রতিষ্ঠার পর ৪৫ বছর ধরে এদেশের খেটে খাওয়া ও মেহনতি জনগণের ভাগ্যন্নোয়নের জন্য কাজ করে যাচ্ছে। আমাদের রাজনীতি হচ্ছে জনগণের জন্য, জনগণের মুক্তির জন্য। আমাদের আন্দোলন সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য। দল সংগঠিত থাকার কারণে জাসদ আজ এ দেশের রাজনীতি অঙ্গনে শক্ত অবস্থানে রয়েছে বলে জানান বক্তারা।
আপনার মন্তব্য