হবিগঞ্জ প্রতিনিধি

৩১ অক্টোবর, ২০১৭ ২৩:১৫

হবিগঞ্জে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দুঃস্থ পরিবারের মধ্যে নতুন রিক্সা বিতরণ

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৫টি দুঃস্থ পরিবারকে নতুন ৫ টি রিক্সা অনুদান দিয়েছে হবিগঞ্জ পৌরসভা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে হবিগঞ্জ পৌরভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই দুঃস্থদের মাঝে ওই রিক্সাগুলো বিরতণ করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ।

হবিগঞ্জ পৌরভবনের সভাকক্ষে অনুষ্ঠিত রিক্সা বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে মেয়র আলহাজ্ব জি, কে গউছ বলেন পৌরসভার কর্মকাণ্ডে সাফল্যে ও শর্তপূরনের কারণেই ইউজিপ-৩ প্রকল্পে অন্তর্ভুক্ত হয় হবিগঞ্জ পৌরসভা।

মেয়র আরো বলেন, পৌরপরিষদ, পৌরকর্মকর্তা-কর্মচারী ও পৌরবাসীর সহযোগিতায় জনকল্যানমুলক কর্মকাণ্ডে কৃতিত্ব প্রদর্শনের জন্যই ইতিপূর্বে হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে স্বর্ণপদক লাভ করেছি। বর্তমানে আবারো তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতকরণ (সেক্টর) প্রকল্পের শর্তাবলী যথাযথভাবে পূরণ করছে হবিগঞ্জ পৌরসভা।

তিনি বলেন এ সকল শর্তাবলী পূরণের অংশ হিসেবেই আর্তমানবতার সেবা, দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো ও কর্মসংস্থানের জন্য কর্মসূচী পালন করা হচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরকাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়া, ইউজিআইআই প্রকল্পের সহকারী প্রকৌশলী নিরুপম দেব, পরামর্শক মোঃ লালন শেখ ও অন্যান্য।

রিক্সা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরকাউন্সিলর দীলিপ দাস, মোঃ জাহিরউদ্দিন, মোহাম্মদ জুনায়েদ মিয়া, মোঃ আব্দুল আউয়াল মজনু, খালেদা জুয়েল ও অর্পনা পাল। তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতকরণ (সেক্টর) প্রকল্পের ২৮ টি শর্তাবলীর মধ্যে অন্যতম শর্ত আর্তমানবতার সেবায় কর্মসূচী পালনের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রকল্পের প্রাপ (পভার্টি রিডাক্সন এ্যাকশান প্ল্যান)-এর আওতায় হবিগঞ্জ পৌরসভা নিজস্ব তহবিল হতে এ রিক্সাসমূহ প্রদান করে।

আপনার মন্তব্য

আলোচিত