মাধবপুর প্রতিনিধি

০১ নভেম্বর, ২০১৭ ১৫:২৩

মাধবপুরে চোরাই চা পাতা উদ্ধার

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৬৫ কেজি চোরাই চা পাতা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (১ নভেম্বর) সকাল ১০ টায় মাধবপুরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এ পাতা  জব্দ করা হয়।

হাবিলদার লিয়াকাত আলীর নেতৃত্বে একদল বিজিবি সদস্য এ অভিযান পরিচালনা করে। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত ৬৫ কেজি চোরাই চা পাতার আনুমানিক বাজার মূল্য ২৭ হাজার টাকা হবে।

আপনার মন্তব্য

আলোচিত