চুনারুঘাট প্রতিনিধি

০১ নভেম্বর, ২০১৭ ১৫:৪৫

চুনারুঘাটে ১৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়  ১৩০ বোতল ভারতীয় মাদক উদ্ধার করেছেন চুনারুঘাট থানা পুলিশ।

বুধবার (১ নভেম্বর) ভোররাতে উপজেলার নয়ানী বনগাঁও এলাকায় অভিযান চালিয়ে এসকল মদ উদ্ধার করা হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম.আজমিরুজ্জামান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, চুনারুঘাট থানার এসআই কবির হোসেন ভূঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে মাদক পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। এসময় পরিত্যক্ত অবস্থায় পুলিশ ভারতীয় মাদক ৪৫ ক্যান বিয়ার ও ৮৫ বোতল ভোদকা উদ্ধার করেন।

আপনার মন্তব্য

আলোচিত