০৫ ডিসেম্বর, ২০১৭ ২২:০৫
ওয়েসিস হাসপাতালের ট্রমা সেন্টারে সফল ভাবে নী জয়েন্ট রিপ্লেসমেন্ট (কৃত্রিম হাঁটু প্রতিস্থাপন) করা হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) রাত ১০টায় মোঃ সঞ্জীব আলী (৫০) নামের এ রোগীর কৃত্রিম হাঁটুটি প্রতিস্থাপন করা হয়।
অর্থোপেডিক্স সার্জন সহযোগী অধ্যাপক ডাঃ আলমগীর আদিল সামদানী ও সহকারী অধ্যাপক ডাঃ মির্জা ওসমান বেগ এনেস্থেটিস্ট প্রফেসর এম.এ জলিল বড় ভুঁইয়া এর তত্বাবধানে সফল ভাবে এ অস্ত্রোপচারটি করা হয় ওয়েসিস হাসপাতালের ট্রমা সেন্টারে। করেন। উক্ত অপারেশনে এসিস্ট্যান্ট হিসেবে ছিলেন ডাঃ অপু দেবনাথ ও ডাঃ সালেহ উদ্দিন মাহমুদ।
হাসপাতাল সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে আসা এ রোগী দীর্ঘ দিন থেকে হাঁটুর ক্ষয়রোগে ভুগছিলেন।
ইতিপূর্বে এ ধরনের রোগীদেরকে অপারেশনের জন্য দেশের বাইরে পাঠানো হতো, বর্তমানে নী জয়েন্ট রিপ্লেসমেন্ট, হীপ জয়েন্ট রিপ্লেসমেন্ট সহ অন্যান্য অর্থোপেডিক্স সার্জারি সিলেটের ওয়েসিস হসপিটালে স্বল্প খরচে করানো সম্ভব হচ্ছে বলেও হাসপাতাল সূত্রে জানা।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, অতি অল্প সময়ের মধ্যে সর্বাধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবলের সমন্বয়ে ওয়েসিস স্ট্রোক এন্ড নিউরো কেয়ার ইউনিট চালু হতে যাচ্ছে। যা নিউরো ও স্ট্রোকে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নতুন মাত্রা যোগ করবে।
আপনার মন্তব্য