০৬ ডিসেম্বর, ২০১৭ ০১:০৪
সিলেটে হোটেল শ্রমিকদের উপর হামলার ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিলেট কোতোয়ালি থানা পুলিশ নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে সোমবার রাতে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, নগরীর আম্বরখানার ফজলুর রহমান সাজু, ইসলামপুর চামেলীবাগ ২নং রোডের মো. খোকন আহম ও মারুফ আহমদ। গ্রেপ্তাকৃতদের আদালতে হাজির করে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনয়িনের বহিষ্কৃত সদস্য।
গত শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর বন্দরবাজারস্থ গার্ডেন রেষ্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন থেকে বহিষ্কারকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়। হামলায় সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজিঃ-১৯৩৩)-এর সদস্য হারুণ রশিদ,বশির মিয়া ও ইমন হোসেন সহ কয়েকজন গুরুতর আহত হন। গুরুতর অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন-এর সদস্য মো. মুজাম্মিল আলী বাদী হয়ে সোমবার (৪ডিসেম্বর) সিলেট কোতোয়ালি মডের থানায় একটি মামলা করেন। যা থানার মামলা নং-০৯(১২)১৭।
মামলায় সুরুজ আলী,এ.কে আজাদ সরকার ও ফজলুর রহমান সাজু সহ ১০জনকে এজাহারভুক্ত করে ১৮/২০জনকে আসামী করা হয়। মামলার পলাতক আসামী হওয়ায় এই ৩জনকে গ্রেফতার করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট কোতোয়ালি মডেল থানার এসআই খোকন দাস গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক অন্য আসামীদের গ্রেফতারে পুলিশের তল্লাশী অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মন্তব্য