০৬ ডিসেম্বর, ২০১৭ ১৭:২১
সরকারি ভাবে এবারই প্রথম হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় 'চুনারুঘাট মুক্ত দিবস' পালিত হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় এ উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবু তাহের।
র্যালি শেষে স্থানীয় এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়ামে আলোচনা সভা সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা কমান্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবু তাহের।
সমাজ সেবা কর্মকর্তা বারিন্দ্র রায়ের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, কাজী সাফিয়া খাতুন, মুক্তিযোদ্ধা সাব-কমান্ডার আ. সামাদ. আ. রশিদ, আব্দুল খালেক. আব্দুল গাফ্ফার, ফয়জুল ইসলাম, অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মোতাব্বির আলী, মোতাব্বির হোসেন, পৌর আওয়ামী লীগের সেক্রেটারি আবুল খয়ের, ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী, শামসুজ্জামাম শামীম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মুহিদ চৌধুরী, আ. সামাদ মাষ্টার, বাকী বিল্লাহ ও রুমন ফরাজী।
র্যালিতে শতাধিক মুক্তিযোদ্ধাসহ সহস্রাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এছাড়া সন্ধায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
আপনার মন্তব্য