ওসমানীনগর প্রতিনিধি

০৯ ডিসেম্বর, ২০১৭ ১২:৪৭

ওসমানীনগরে নবজাতকের লাশ উদ্ধার

ওসমানীনগরে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে ওসমানীনগর থানা পুলিশ।

শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বুরুঙ্গা ইউপির পূর্ব তিলাপাড়া মুক্তারপুর হাওর থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে স্থানীয় মুক্তারপুর হাওরে কৃষকরা কাজ করতে গিয়ে লুঙ্গি ও কাপড় দিয়ে মোড়ানো একটি নবজাতকের লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে পুলিশ মুক্তারপুর হাওর থেকে পোকা মাকড়ে খেয়ে ফেলা একটি নবজাতকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

ধারনা করা হচ্ছে এক দুই পূর্বে কোনো মহিলার গর্ভপাত ঘটিয়ে নবজাতকটির লাশ হাওরে ফেলে দেয়া হয়।

এব্যাপারে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা নবজাতকের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, নবজাতকের লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত