গোয়াইনঘাট প্রতিনিধি

৩০ ডিসেম্বর, ২০১৭ ১৭:৫৯

গোয়াইনঘাটে জেএসসি-জেডিসিতে জিপিএ-৫ পেয়েছে ১২৬ জন

সিলেটের গোয়াইনঘাটে জেএসসি ও জেডিসি পরীক্ষায় পাশের হার ৮৮.৪৮% । এ প্লাস পেয়েছে ১২৬ জন শিক্ষার্থী।

এবারের জেএসসি ও জেডিসি পরীক্ষায় গোয়াইনঘাট থেকে ৪১৫৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তার মধ্যে ৩৬৮০ জন শিক্ষার্থী কৃতকার্য ও ৪৭৯ জন অকৃতকার্য হয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় জেডিসিতে ৩৪৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৩১৬ জন কৃতকার্য এবং ২৭ জন অকৃতকার্য হয়েছে। পাশের হার ৯২.১৩%।

সার্বিক ফলাফল বিন্যাসে দেখা যায়, উপজেলার নারী শিক্ষায় সদ্য যাত্রা শুরু করা ইমরান আহমদ বালিকা বিদ্যালয় শতভাগ ফলাফল অর্জন করেছে। এ বিদ্যাপীঠ থেকে ১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সবাই উত্তীর্ণ হয়েছে। এ প্লাস পেয়েছে ২ জন শিক্ষার্থী। পাশের হার ১০০%।

এদিকে অভূতপূর্ব ও প্রত্যাশিত ফলাফল অর্জন করায় ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ এবারের পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র/ছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ ইমরান আহমদ।

আপনার মন্তব্য

আলোচিত