শ্রীমঙ্গল প্রতিনিধি

৩১ ডিসেম্বর, ২০১৭ ১৮:৩৯

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মধ্যে কম্বল বিতরণ

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় জেরিন চা বাগানের চা শ্রমিকদের মাঝে এম.এম. ইস্পাহানী কোম্পানির উদ্যোগে ৫০০ কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় ঊর্ধ্বতন ব্যবস্থাপক মো. সেলিম রেজা, সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ আলী, কর্মচারী ও বাগান পঞ্চায়েতবৃন্দের উপস্থিতিতে কম্বল বিতরণ করা হয়।

শীতের তীব্রতা ও ঘন কুয়াশা বাড়ার সাথে সাথে প্রতিবছরের ন্যায় এ বছরও কোম্পানি তাদের নিজ উদ্যোগে চা শ্রমিকদের মাঝে এ কম্বল বিতরণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত